| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রার্থিতা ফিরে পেলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ২০:৫৫:৫১:অপরাহ্ন  |  ৯০৯৫১৭ বার পঠিত
প্রার্থিতা ফিরে পেলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক

সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগ তুলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন।

গোবিন্দ চন্দ্র বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছে করেই এটা করেছিলেন। ওনারা হয়তো মনে করেছিলেন যে আমি থাকলে ওনাদের জয়ে ঝামেলা হবে। তবে আজকে খুব খুশি লাগছে। আমি ন্যায়বিচার পেয়েছি। ইসি আপিল শুনানি শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। 


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪