| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে জমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ: একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ২১:০৪:৫৬:অপরাহ্ন  |  ৯২৫৬৫৫ বার পঠিত
মাদারীপুরে জমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ: একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নিজ জমি থেকে মাটি কেটে নেওয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আহতরা হলেন—সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকার আব্দুল মালেক হাওলাদার, তার স্ত্রী ও মেয়ে মুন্নি ইসলাম। আহতদের মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি আব্দুল মালেক হাওলাদার তার পুরাতন বাড়ির জমিতে আবাদ করার উদ্দেশ্যে গেলে দেখতে পান, রেজাউল হাওলাদারের নেতৃত্বে একদল লোক তার নিজস্ব জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ সময় মাটি কাটার কারণ জানতে চাইলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মালেক হাওলাদারের ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়।

আব্দুল মালেকের চিৎকারে তার মেয়ে মুন্নি ইসলাম এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর জখম করা হয়। পরে বাবা-মেয়ের চিৎকার শুনে মালেক হাওলাদারের স্ত্রী এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী আব্দুল মালেক হাওলাদার বলেন, “প্রতিপক্ষের অত্যাচারে আমি আগেই পৈত্রিক ভিটা ছেড়ে অন্য জায়গায় বাড়ি করেছি। তারপরও তারা আমার জমি দখল করে মাটি কেটে নেয়। বাধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে মাদারীপুর সদর থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সুমন খান বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪