| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে সংবাদকর্মীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ২১:১১:৫১:অপরাহ্ন  |  ৯১০৬৩৭ বার পঠিত
বাগেরহাটে সংবাদকর্মীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট শহরের দশানী এলাকার ঐতিহ্যবাহী ধানসিঁড়ি হোটেলে বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত ইসলামি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির এবিএম মুজিবর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান অলি, জেলা কমিটির শূরা সদস্য শাহিদুল আলম, বাগেরহাট পৌরসভার সভাপতি শামিম হাসান, বাগেরহাট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সভাপতি বাবুল সরদার, মো. কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা আব্দুর রব, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী, আরিফুল ইসলাম, সৈয়দ শওকত হোসেন, সোহাগ হাওলাদারসহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।

সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪