| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০২:৩৪:০১:পূর্বাহ্ন  |  ৯৪২২৩৯ বার পঠিত
আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী ভোলা নাথ দাস (৬৫) পরলোকগমন করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ বন্দর থানার ২২নম্বর ওয়ার্ডে অবস্থিত তার মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরলোকগমনকারী শ্রী ভোলা নাথ দাস বন্দর উপজেলার কলাগাছিয়া দৌলতপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়স্বজন ও বন্ধু-স্বজন রেখে গেছেন।

শুক্রবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী শ্মশানে মরদেহ দাহ করা হয়েছে।

শ্রী ভোলা নাথ দাসের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪