| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটে জনগণকে ‘হ্যা’ ভোটের পক্ষে থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০২:৫২:৩৬:পূর্বাহ্ন  |  ৯০৭৫৩১ বার পঠিত
গণভোটে জনগণকে ‘হ্যা’ ভোটের পক্ষে থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণ এমন বাংলাদেশ চায় না, যেখানে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রের দ্বায়িত্ব নিবে। আর এই পরিবর্তন করতে হলে গণভোটে জনগণকে ‘হ্যা’ ভোটের পক্ষে থাকতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে ‘হ্যা’ ভোটের পক্ষে গণসংযোগে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। জনগণ চায় স্বাধীন কর্মকমিশনের মাধ্যমে তাদের সন্তানদের চাকরি হোক।

এর আগে, দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতাকর্মী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪