| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার স্মরণে কলমাকান্দায় দোয়া ও মিলাদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০২:৫৯:৫১:পূর্বাহ্ন  |  ৯২২৬১৩ বার পঠিত
খালেদা জিয়ার স্মরণে কলমাকান্দায় দোয়া ও মিলাদ

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কলমাকান্দা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং দুর্গাপুর-কলমাকান্দা-১ (নেত্রকোণা-১) আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪