| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বৌদ্ধ যুব উৎসব ২০২৬’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ২২:০৫:১৩:অপরাহ্ন  |  ১৬২১২০৭ বার পঠিত
চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বৌদ্ধ যুব উৎসব ২০২৬’

চট্টগ্রাম প্রতিনিধি: বৌদ্ধ তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ বাংলাদেশে তরুণদের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘বৌদ্ধ যুব উৎসব ২০২৬’। দেশের ইতিহাসে এই প্রথম প্রায় ১৩০টির বেশি বৌদ্ধ যুব সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ উৎসব বৌদ্ধ যুবসমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে জাতীয় সংগীত ও মঙ্গলাচরণের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি “রেইনবো নেশন” ধারণার আলোকে সব জাতিসত্তার অংশগ্রহণ এবং তরুণ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

যুব সংগঠক প্রীতম বড়ুয়া ডালিম ও দীপান্বিতা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু সুফিয়ান। তিনি বৌদ্ধ তরুণদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

উৎসবের মূল আকর্ষণ ছিল “ভবিষ্যতের বাংলাদেশে তরুণ নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্যোক্তার ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার। এতে বক্তৃতা করেন তরুণ উদ্যোক্তা ইসরাফিল খসরু চৌধুরী। তিনি বলেন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর দক্ষতা, নৈতিকতা ও উদ্যোক্তা মানসিকতা অপরিহার্য।

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের উদীয়মান ও সম্ভাবনাময় তরুণদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মোট ১৩০টি সংগঠন উৎসবে অংশ নেয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪