| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৯:৫১:২৩:পূর্বাহ্ন  |  ৯৪১৮২৫ বার পঠিত
সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। যাত্রীবাহী তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহন ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসগুলো দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪