নারায়ণগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী ভোলা নাথ দাস (৬৫) পরলোকগমন করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডে অবস্থিত তার মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরলোকগমনকারী শ্রী ভোলা নাথ দাস বন্দর উপজেলার কলাগাছিয়া দৌলতপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে এবং বহু আত্মীয়স্বজন ও বন্ধু-স্বজন রেখে গেছেন।শুক্রবার দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী শ্মশানে মরদেহ দাহ করা হয়েছে।
শ্রী ভোলা নাথ দাসের মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন