| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় দিনদুপুরে বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার-অর্থ লুট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৪:১৬:৩৯:অপরাহ্ন  |  ৯০৬২৫১ বার পঠিত
কুমিল্লায় দিনদুপুরে বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার-অর্থ লুট
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে দিনদুপুরে এক বাসার জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের কোনো এক সময় নগরীর রামঘাট এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জামাল হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। তিনি লাকসাম উপজেলার আমদুয়ার এলাকার বাসিন্দা।

জামাল হোসেন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে সপরিবারে তারা চট্টগ্রামে একটি পারিবারিক অনুষ্ঠানে যান। রাত ৯টার দিকে সেখান থেকে বাসায় ফিরে দেখেন আলমারি ভাঙা এবং জানালার গ্রিল কাটা। ঘরের ভেতর সব কিছু এলোমেলো পড়ে ছিল।

তিনি জানান, ঘরে থাকা তার স্ত্রীর ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামাল হোসেন লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারের জন্য কুমিল্লা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪