কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মী শনিবার (১৭ জানুয়ারি) বিএনপিকে সর্বাত্মক সমর্থন জানান। এসময় তারা উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রকাশ করেন।
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে স্থানীয় ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, যা পরিচালনা করেন সাহাদাতুজ্জামান মুন্না।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার, বিএনপি নেতা সাব্বির আহমেদ, খালেদ হোসেন খান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মোল্লা মেম্বার, উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীলিপ, যুবদল নেতা মোস্তাক আহমেদ, পরাগ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দদের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের চার শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/এসএন