| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৮ মামলার আসামি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ২০:০৫:১২:অপরাহ্ন  |  ৯০৭৩৪৬ বার পঠিত
১৮ মামলার আসামি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি : যশোর শহরের টিবি ক্লিনিকপাড়ার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক গুরুতর অপরাধের হোতা আলামিন (২৮) গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে র‍্যাব-৬ ক্যাম্পের একদল চৌকস সদস্য গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক আলামিন যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আলামিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে। তিনি আলোচিত তানভীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দীর্ঘদিন পর আলোচিত এক সন্ত্রাসী আটক হওয়ায় যশোর শহরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই মনে করছেন, এই গ্রেপ্তার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোলাইমান শিকদার নামে এক ব্যক্তি জানান— একজন কুখ্যাত সন্ত্রাসী অস্ত্রসহ আটক হওয়া নিঃসন্দেহে স্বস্তির খবর। তবে শুধু আটক নয়, দ্রুত বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। তিনি আরও বলেন— মো. তহিদুর রহমান নামটি এলাকায় আতঙ্কের প্রতীক হয়ে উঠেছিল। তার বিরুদ্ধে এত মামলা থাকা সত্ত্বেও এতদিন সে বাইরে ঘোরাফেরা করেছে— এটা ভেবে আতঙ্ক লাগে।

নাম প্রকাশ না করার শর্তে টিবি ক্লিনিকপাড়ার এক ব্যক্তি জানান— আইনের শাসন না থাকায় আলামিনের মতো চিহ্নিত সন্ত্রাসীরা ধরা পড়লেও আইনের ফাঁকফোকর দিয়ে অল্পদিনেই ছাড়া পেয়ে যায়। পরে তারা আবার পুরোনো পেশায় জড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে রেলস্টেশন এলাকার এক সচেতন নাগরিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন— যার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে, সে কীভাবে এতদিন বাইরে ছিল? এই প্রশ্নের উত্তর না মিললে অপরাধ বন্ধ হবে না— মন্তব্য তার।

তিনি আরও বলেন— এই গ্রেপ্তার প্রমাণ করে, আইনশৃঙ্খলা বাহিনী চাইলে সবই পারে। এখন প্রয়োজন বিচারিক ধারাবাহিকতা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪