| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ২০:৫৪:৫০:অপরাহ্ন  |  ৯১১৪৫০ বার পঠিত
নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

নরসিংদী প্রতিনিধি: বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং তিন হাজার শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

নরসিংদী জেলা কৃষক দলের উদ্যোগে আজ ১৭ জানুয়ারি দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক ভিপি শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের সদস্য সচিব বাবু দীপক বর্মন প্রিন্স ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েলের যৌথ সঞ্চালনায় দুটি কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রথম পর্বে মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি খায়রুল কবির খোকন।

দ্বিতীয় পর্বে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও ‘অগ্নিকন্যা’ খ্যাত অ্যাডভোকেট শিরিন সুলতানা।

এ সময় আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, সহসভাপতি ভিপি জলিল, সহসভাপতি বিজি রশিদ নওশের, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস হোসেন ভূঁইয়া, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর যুবদলের সভাপতি মাহমুদুল হোসেন চৌধুরী সুমন, নরসিংদী কলেজের সাবেক জিএস শরিফ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আকরাম হোসেনসহ অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জাকারিয়া কবির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছালমা আক্তার স্বপনা, জেলা যুবদলের সহসভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি শাহাদাৎ হোসেন স্বপন, জেলা মহিলা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুদা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শিপলু সরকার, জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও জাসাসের সহসভাপতি ডা. বিউটি সরকার, রায়পুরা পৌরসভা কৃষক দলের নেতা রুবেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন নরসিংদী শহর ওলামা দলের আহ্বায়ক মুফতি আল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আপোষহীন নেত্রী। তার রাজনৈতিক ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি আরও বলেন, দেশনেত্রীর সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং মানবিক ও গণতান্ত্রিক রাজনীতির চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি ছিলেন মানবিক বোধসম্পন্ন একজন মহীয়সী নেত্রী।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪