| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসিকে ধাক্কা মেরে পালালেন ছাত্রলীগ নেতা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ২১:০৪:১৭:অপরাহ্ন  |  ৯০৭৯৫৩ বার পঠিত
ওসিকে ধাক্কা মেরে পালালেন ছাত্রলীগ নেতা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের থানা সভাপতিকে আটক করতে গিয়ে তার ধাক্কায় আহত হয়েছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে সখিপুর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন সোমেল। তাকে আটক করতে গেলে তিনি ওসি নাজিম উদ্দিনকে ধাক্কা দেন। এতে ওসি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর আহত ওসি নাজিম উদ্দিনকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু তাকে চিকিৎসা প্রদান করেন।

এদিকে ঘটনার পর ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোমেল পালিয়ে যান। তাকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আহত ওসি নাজিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪