| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে : সোহেল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ২১:১২:২৭:অপরাহ্ন  |  ৯৩৫০৬৩ বার পঠিত
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে : সোহেল

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদর আসনে ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রথমে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে প্রশাসনকে অবশ্যই দলীয় প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করতে হবে।”

শনিবার সন্ধ্যায় বগুড়া শহর জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথাগুলো বলেন। সমাবেশের সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারী ও বগুড়া-৬ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, অধ্যাপক আব্দুর রাজ্জাক, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মানবসম্পদ সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন।

শহর আমীর বলেন, “কুরআন-সুন্নাহর আলোকে দেশ গড়তে দাঁড়িপাল্লা বিজয়ী করতে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। মানবতার কল্যাণ করলে আল্লাহ অবশ্যই আমাদের বিজয় দিবেন। দেশকে আদর্শ ও কল্যাণমূলক রাষ্ট্রে গড়ে তুলতে বাড়ি বাড়ি গিয়ে দাড়িপাল্লায় ভোট চাইতে হবে। আগামী নির্বাচনে অনেকে আমাদের ভয় দেখাবে, কেন্দ্রে যেতে বাধা দেবে। প্রার্থীদের উপর হামলা ও কর্মীদের হাত-পা ভাঙার হুমকি দেবে। আমরা বলতে চাই, কোন রক্তচক্ষু জামায়াতের কর্মীরা ভয় পায় না। আপনাদের সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং দাড়িপাল্লায় ভোট দিতে বলবেন।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে বেছে নেবে। দেশের জনগণের মানসিকতা বুঝতে হবে; সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা ন্যায়ের পক্ষে ভোট দিয়েছে। দেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদ গ্রহণ করবে না, যা প্রমাণ হল বৃহৎ ক্যাম্পাসে নির্বাচন থেকে। সমস্ত চাপ উপেক্ষা করে দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল কর্মীদের সমাজ পরিবর্তনে কাজ করতে হবে।”

সমাবেশে বগুড়া সদরের পৌর ওয়ার্ড ও ইউনিয়নের আমীর ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪