শিবগঞ্জ এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত শিবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে একটি টহল দল মোকামতলা এলাকায় অভিযান চালায়।
অভিযানে ওই এলাকা থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং কিশোর গ্যাংয়ের তিন জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কুড়াল, ছুরি ও রামদা। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর এই ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি উন্নতি পাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের মধ্যে সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি গভীর সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন