| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ২৩:৩৭:০৯:অপরাহ্ন  |  ৯০৫৩৬৫ বার পঠিত
বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা

বাগেরহাট প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা মাইক্রোবাস, জিপগাড়ী ও এ্যাম্বুলেন্স (ভাড়ায় চালিত) শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান উজ্বল। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ।

সভায় বক্তারা উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি সারাজীবন আপোষহীন নেতৃত্ব দিয়ে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান অমর। তার দূরদর্শী নেতৃত্বের কারণে বিএনপি আজও দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে রেখেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪