| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামপুর থানায় পলিথিন ধ্বংস করতে গিয়ে অগ্নিকাণ্ড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৩:৫২:১৬:অপরাহ্ন  |  ৯২৫০৩৩ বার পঠিত
ইসলামপুর থানায় পলিথিন ধ্বংস করতে গিয়ে অগ্নিকাণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর থানায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ধ্বংসের সময় আগুন ছড়িয়ে পড়ায় থানা কম্পাউন্ড ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় থানা মার্কেটের অর্ধশতাধিক দোকানদারসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি রাতে পৌর শহরের সান্দারপাড়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুত রাখা ৩১ হাজার ২৫ কেজি পলিথিন উদ্ধার করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আহমেদের উপস্থিতিতে ইসলামপুর থানার হেফাজতে থাকা উদ্ধারকৃত পলিথিনগুলো থানার কম্পাউন্ড মাঠে পুড়িয়ে ধ্বংসের জন্য আগুন দেওয়া হয়।

এক পর্যায়ে পলিথিন পোড়ানোর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে থানা মার্কেট ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজীর নেতৃত্বে পুলিশ সদস্য ও স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেন।

খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪