শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টায় শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকতার হোসেন, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম পিকুল, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গী, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্লা, শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে শ্রীপুর পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন খতম সম্পন্ন করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন