| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৫:৪৯:৩৪:অপরাহ্ন  |  ৯০৩০৮২ বার পঠিত
কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

দেলোয়ার হোসেন: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তিনি এক ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর মন্তব্য করেন।

এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ার বটতৈল ও কবরহাট এলাকার স্থানীয় নারীরা ঝাড়ু মিছিল করেছেন।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে জামায়াতে ইসলামি ও ইসলামিক বক্তা মুফতি আমীর হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

এদিকে, ওই বক্তব্যের জন্য গতকাল ১৬ জানুয়ারি দুপুরে এক ভিডিও বার্তায় ভুল স্বীকার করেন মুফতি আমীর হামজা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪