| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ৬ বছরের কন্যাশিশুকে গলা টিপে হত্যা, বাবা আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৭:০৫:১২:অপরাহ্ন  |  ৯৩৩১২৫ বার পঠিত
শেরপুরে ৬ বছরের কন্যাশিশুকে গলা টিপে হত্যা, বাবা আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় ৬ বছর বয়সী মরিয়ম আক্তারকে (৬) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা বাবু মিয়ার বিরুদ্ধে। রবিবার (১৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ওই ঘটনায় ৪ বছর বয়সী আরেক কন্যাশিশু মিমও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত বাবা ও অটোরিকশাচালক বাবু মিয়া (৩৬) কে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবু মিয়া ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। জের ধরে একপর্যায়ে বাবুর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। রবিবার ভোররাতে বাবু মিয়া হঠাৎ করে বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন এবং ছোট মেয়ে মিমকেও হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে বাধা দিলে মিম গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে পুলিশ সহায়তায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চরঅষ্টধর ইউনিয়নের ইউপি সদস্য মো. দুলাল বলেন, "যতটুকু আমি জানি, পারিবারিক সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।"

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, "প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। অভিযুক্ত বাবু মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।"


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪