| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছি: ঢাকা রেঞ্জ ডিআইজি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৭:১৪:২৯:অপরাহ্ন  |  ৯৩১০০৪ বার পঠিত
গোপালগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছি: ঢাকা রেঞ্জ ডিআইজি

গোপালগঞ্জ প্রতিনিধি: ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ চলছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন যাতে ভোটাররা গণভোটে অংশগ্রহণ করতে উৎসাহিত হন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে “নিরাপত্তা সমন্বয় সভা” শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।

ডিআইজি আরও বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা জড়িত রয়েছেন, তারা সবসময় সতর্ক ও তৎপর। আগামী নির্বাচনের সময় যে ধরনের প্রস্তুতি ও কার্যক্রম প্রয়োজন, আমরা তা সম্পূর্ণভাবে পালন করব।”

প্রেস ব্রিফিংয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, সেনা ক্যাম্পের কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪