| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগীর প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:৪৭:১৫:পূর্বাহ্ন  |  ১৬৬৭২০৯ বার পঠিত
কুমিল্লায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগীর প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পরিবার আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও তাদের জমি অবৈধভাবে দখলের চেষ্টা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি ২৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।

রবিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা নগরীর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সংলগ্ন টাইমস নিউজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে পরিবারটি জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে তাদের জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। গত বছরের ১১ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি জমিতে কাজ চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলার সময় নগরীর শাকতলা এলাকার মৃত নজরুলের ছেলে জাকির হোসেন (৪৮), মৃত আব্দুল গফুরের ছেলে বাবু ওরফে রানা (৪২), আজু (৪৫), সাদ্দাম (৩৪)সহ আরও কয়েকজন ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জমি দখলের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আলী আক্কাস বলেন, “আমার দখলীয় জমিতে বিবাদীরা নিয়মিত ঝামেলা সৃষ্টি করছে। জমির সকল বৈধ দলিল আমাদের কাছে রয়েছে। ১৯৯১ সালে তারা গোপনে তিনটি দলিল তৈরি করেছিল। তার মধ্যে একটি সমাধান হলেও বাকি দুটি দলিল ব্যবহার করে তারা সুযোগ বুঝে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”

অপর ভুক্তভোগী খোরশেদ আলম বলেন, “আমি অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এই বিষয়কে পুঁজি করে জাকির হোসেনের লোকজন আমাদের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা দিতে অস্বীকার করার কারণে আমাদের পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জানমাল ও জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪