| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিংড়ায় এনসিপির প্রার্থী প্রত্যাহারের দাবিতে জুলাই যোদ্ধাদের মহাসড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৮:৩৫:০০:অপরাহ্ন  |  ৮৯৯২৪৯ বার পঠিত
সিংড়ায় এনসিপির প্রার্থী প্রত্যাহারের দাবিতে জুলাই যোদ্ধাদের মহাসড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি: নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী প্রত্যাহার ও পরিবর্তনের দাবিতে সিংড়ায় অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা এবং সিংড়ার সচেতন নাগরিক সমাজ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার প্রার্থীতা বাতিলের দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করলে জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই অবিলম্বে এনসিপির প্রার্থী পরিবর্তন করতে হবে।

এর আগে জুলাই যোদ্ধা ও শহীদজ পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তারা একযোগে এনসিপির প্রার্থী প্রত্যাহারের দাবি জানান।

অন্যদিকে একই দিন অপর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, তাদের প্রার্থীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে এবং এসব অভিযোগ ভিত্তিহীন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪