| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান জুব্বাওয়ালা কোন আলেমের চাইতে কম নয়: মুফতি কাসেমী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৯:৪৫:০৩:অপরাহ্ন  |  ৯০০৬৬১ বার পঠিত
তারেক রহমান জুব্বাওয়ালা কোন আলেমের চাইতে কম নয়: মুফতি কাসেমী

নারায়নগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘কোনো আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদরাসায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে বিএনপি জোটের এ প্রার্থী বলেন, “ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। উনি ইংল্যান্ডে শুধু নির্বাসনে সময় কাটাননি, বরং নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোনো দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুবই বেশি আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বোঝা যায়।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনসহ দেশের অন্ততপক্ষে অর্ধেকের বেশি সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেন পরিচালিত হয় কোরআন-পড়ুয়া, দ্বীনদারদের মাধ্যমে।”

তিনি বলেন, “প্রার্থী হিসেবে ইলেকশন, ভোট—এগুলো নিয়ে ২১ তারিখের পরে কথা বলবো আপনাদের সাথে। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক-সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। সুতরাং আমি একজন সুনাগরিক হিসেবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলবো, এটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি। দরবার শরিফের উসিলায়।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. হোসাইন বোখারী।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪