| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাহবুবুল আলম সালেহী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ২১:৪৮:২৫:অপরাহ্ন  |  ৯৩৬৪৬৪ বার পঠিত
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মাহবুবুল আলম সালেহী

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত (জামায়াতে ইসলামি) প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আপিল করে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য কমিশনাররা অংশ নেন। শুনানির পর জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে মাহবুবুল আলম সালেহী বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ আপিলে আমার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মোট ৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তারা হলেন: তাসভীর উল ইসলাম (বিএনপি), মাহবুবুল আলম সালেহী (জামায়াত), আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন-চরমোনাই), আব্দুস সোবহান (জাতীয় পার্টি), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গণঅধিকার পরিষদ), মামুন অর রশিদ (বাংলাদেশ খেলাফতে মজলিস)।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪