| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ইয়াবা ও হেরোইনসহ নারী আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ২২:২০:৫৩:অপরাহ্ন  |  ৮৯৯৮৯৭ বার পঠিত
ঝিনাইদহে ইয়াবা ও হেরোইনসহ নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইয়াবা ও হেরোইনসহ আঁখি বেগম (২৭) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের ১ নম্বর ওয়ার্ডের বিসমিল্লাহ পাড়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রি হচ্ছে এমন তথ্য পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আশীষ দাসের নেতৃত্বে একটি দল বিসমিল্লাহ পাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। পরে সেখানে থেকে পলিথিনে মোড়ানো ৭ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা) এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১ লাখ টাকা) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আঁখি বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারা, ৮(খ) ও ১০(ক) লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের পূর্বক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাসেম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। তার অংশ হিসেবে নিয়মিত অভিযানে ইয়াবা ও হেরোইনসহ এক নারীকে আটক করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪