| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রার্থিতা ফিরে পেলেন শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ২২:৩৩:৪২:অপরাহ্ন  |  ৯৩২৩৬৩ বার পঠিত
প্রার্থিতা ফিরে পেলেন শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী

শেরপুর প্রতিনিধি: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নাগরিকত্ব ইস্যুতে জটিলতা নিরসন করে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানিতে এ আদেশ দেওয়া হয়।

কমিশনের কাছে ফাহিম চৌধুরীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের যথাযথ তথ্য প্রমাণ উপস্থাপন করা হলে কমিশন প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ফলে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা রইল না তার।

এদিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে ফাহিম চৌধুরীর নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকার অভিযোগে ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪