| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটকীয়তার পর প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৯:৫০:৪৯:অপরাহ্ন  |  ১৬৬২৪৯৭ বার পঠিত
নাটকীয়তার পর প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী

বেনাপোল প্রতিনিধি: শেষ মুহূর্তের নাটকীয়তার পর যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৭টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে গত ১ জানুয়ারি যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ২৫ বছর আগের একটি বন্ধ ক্রেডিট কার্ডের ৩০ হাজার টাকার বিল জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে সংশ্লিষ্ট ব্যাংকে বকেয়া পরিশোধ করলেও নির্ধারিত সময়ের পর কাগজ জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়নি। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিল শুনানির সময় ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি হলেও নতুন করে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠে। এ বিষয়ে আলাদা শুনানির পর সব অভিযোগ খারিজ করে শনিবার রাতে ইসি তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পেয়ে ডা. ফরিদ বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা দুর্নীতিমুক্ত রাজনীতি, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি ঝিকরগাছা ও চৌগাছার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

মনোনয়ন বৈধ হওয়ার খবরে যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বর্তমানে এ আসনে মোট সাতজন বৈধ প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪