| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১০:০৭:০৬:পূর্বাহ্ন  |  ৮৮৯৮৬৭ বার পঠিত
ফরিদপুরে শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় র‌্যাবের অভিযানে শতকোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূর্তির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাদ্দাম মোল্লা নামে একজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বুড়াইচ মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, বুড়াইচ মধ্যপাড়া নিবাসী আকবার মোল্লার ছেলে সাদ্দাম মোল্লার বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে প্রায় ১২৫ কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিসহ আটককৃত সাদ্দাম মোল্লাকে পরে আলফাডাঙ্গা থানার হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪