| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাজীপুরে বানিয়ারচালা স্কুল উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৬:৪৫:৩৯:অপরাহ্ন  |  ৮৯১৪৩৭ বার পঠিত
গাজীপুরে বানিয়ারচালা স্কুল উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি: গার্মেন্টস শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে টেকসই উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগ বাস্তবায়ন করেছে বেলজিয়ামভিত্তিক কাস্টমাইজেবল অ্যাপারেল ব্র্যান্ড বিএন্ডসি কালেকশনের মূল প্রতিষ্ঠান ‘দ্য কটন গ্রুপ’। এই উদ্যোগে তাদের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী এসপি গ্রুপ।

এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মডেল একাডেমি স্কুল প্রাঙ্গণে এএমসি নীট কম্পোজিট লিমিটেড ও বিএন্ডসি কালেকশনের সহযোগিতায় স্কুলটির নবউন্নত অবকাঠামো ও শিক্ষাসুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়ন শুরু হয় ‘বিএন্ডসি এডুকেশন প্রজেক্ট’, যার মূল উদ্দেশ্য গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং কমিউনিটি পর্যায়ে দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে ভূমিকা রাখা। আয়োজকদের মতে, শিক্ষা এমন একটি শক্তিশালী মাধ্যম যা সমাজে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

এই প্রকল্পের কেন্দ্রবিন্দু গাজীপুরের বানিয়ারচালা মডেল একাডেমি যা এসপি গ্রুপের অন্যতম প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান এএমসি নীট কম্পোজিট লিমিটেডের নিকটবর্তী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে স্কুলটিতে ৩৩৩ জনের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত, যাদের প্রায় অর্ধেকই এএমসি’র কর্মীদের সন্তান।

শিক্ষার পরিবেশ আরও নিরাপদ, আধুনিক ও সহায়ক করে তুলতে প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশুদ্ধ পানির জন্য ড্রিংকিং ওয়াটার স্টেশন স্থাপন, কম্পিউটারসমৃদ্ধ একটি ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা, শ্রেণিকক্ষ সংস্কার ও রং করা, এলইডি লাইট ও সিলিং ফ্যান সংযোজন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সোলার প্যানেল স্থাপন।

অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয় বিজ্ঞান প্রদর্শনী, শিক্ষা উপকরণ বিতরণ এবং শ্রেণিভিত্তিক উন্নয়ন কার্যক্রম উপস্থাপন। আয়োজকরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং শেখার পরিবেশকে আরও কার্যকর করে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নের ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য কটন গ্রুপের সিইও মি. লুক পিকস্টেন, প্রোকিউরমেন্ট অ্যান্ড সোর্সিং ম্যানেজার মি. পিজে, এএমসি নীট কম্পোজিট লিমিটেডের সিইও মি. উত্তম কুমার সাহা, সেলস ডিরেক্টর (প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি) মি. শুভ কুমার সাহা, কারখানার কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, স্কুল প্রতিনিধিদের বক্তব্য এবং অংশীদারিত্বের স্মারক হিসেবে একটি ক্রেস্ট উপস্থাপন করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪