| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় শুটারগান ও ককটেল বোমা উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৭:০৪:০৪:অপরাহ্ন  |  ৮৮৭২৩০ বার পঠিত
পাংশায়  শুটারগান ও ককটেল বোমা উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি:  রাজবাড়ীর পাংশায় ২টি ওয়ান শুটারগান ও ৩টি ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফা সাইফের নেতৃত্বে পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার শরিষা ইউপির বহলাডাঙ্গার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. কাজলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি কাজল পালিয়ে যেতে সক্ষম হয়।

এসময় ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান ও ৩টি ককটেল বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তীতে পাংশা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পলাতক আসামি কাজল উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা অনাথ শেখ এর ছেলে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪