| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৭:১১:০৫:অপরাহ্ন  |  ৯১৩৪৪৯ বার পঠিত
কুষ্টিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামে একটি অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক যুবকের নাম মাসুম আহমেদ (৩৪)। তিনি একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্র জানায়, বিদেশি ও দেশীয় অস্ত্র মজুত রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে মাসুমের বসতবাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় মাসুমকে আটক করে জিজ্ঞাসাবাদ ও বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি তলোয়ার ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামির বিরুদ্ধে পূর্বেও আরও মামলা রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪