| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৮:০০:১২:অপরাহ্ন  |  ৯২৩৫৭৭ বার পঠিত
বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) শহরের সোনাতলা বিএনপি অফিসে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, আয়েশা আক্তার মানি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, মনিরুল ইসলাম খান, শিকদার হারুন আল রশিদ, সরদার জাহিদ, হাজরা আসাদুল ইসলাম পান্না, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেন, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, শেখ তৌহিদুল ইসলাম, শরীফ মোস্তফাজামান লিটু, তালুকদার শহিদুল ইসলাম স্বপন, শেখ আক্তারুজ্জামান, এ্যাডভোকেট নুরুল ইসলাম, পৌর বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নিয়াজ মাহমুদ শৈবাল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ পরিষদের সভাপতি প্রদিপ বসু সন্ত, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক ডালিম ফকির, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মানফুজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, নার্গিস আক্তার লুনা, শিরিনা আক্তার, সালমা আক্তার, এ্যাডভোকেট শিরিনা বেগমসহ বাগেরহাট পৌর, সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভার শেষে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪