| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে যতো সংকট হয়েছে জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে : নাটোরে দুলু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৮:১৪:১৮:অপরাহ্ন  |  ৯২৪৬৩৭ বার পঠিত
বাংলাদেশে যতো সংকট হয়েছে জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে : নাটোরে দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৯৭১ সালে ২৫শে মার্চ যখন বাংলাদেশ সিদ্ধান্তহীনতা ও হতাশার মধ্যে ছিল, ঠিক তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর ঘাটে বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন। তার এক ঘোষণাতেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ৯ মাস সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারি কলেজ মাঠে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন খান, আহ্বায়ক কমিটির সদস্য রুপচান, মামুনুর রশিদ পিন্টুসহ বিএনপির নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪