| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বতৃতাকালে স্ট্রোক করে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১২:৫৮:২৪:অপরাহ্ন  |  ১৬৫৪৪৯৮ বার পঠিত
বতৃতাকালে স্ট্রোক করে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্ট্রোক করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। তিনি আজ (১৯ জানুয়ারি) বিকেল ৪টার সময় এন এস রোডে মুফতি আমীর হামজার হত্যার প্রতিবাদ সভায় বক্তৃতা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বক্তৃতা করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পাশে থাকা নেতা-কর্মীরা তাকে ধরাধরি করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার হোসেন ইমাম জানিয়েছেন, স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪