| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়িতে সম্প্রীতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৯:৪৩:১৫:অপরাহ্ন  |  ৯০৫৯৭৯ বার পঠিত
লক্ষ্মীছড়িতে সম্প্রীতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট (মহিলা দল)-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে লক্ষ্মীছড়ি বালিকা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে দুল্যাতলী বালিকা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন মিসেস রিজিয়ন কমান্ডার ও মিসেস জোন কমান্ডার।

পরে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল আমিন নারী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, জাতীয় দলের নারী খেলোয়াড় মনিকা চাকমার বাড়ি লক্ষ্মীছড়িতে। আরও অনেক মনিকা চাকমা তৈরি হতে হবে। তোমরা অনেকেই খুব ভালো খেলেছো, এক সময় তোমরা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে—এই প্রত্যাশা রইল।

এ সময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও জোনের উপ-অধিনায়ক মেজর সাদ বিন সাঈদ ও মেজর ফাহাদ বিন আসাদ, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ত্রিলন চাকমা ও সুইশালা চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা খেলা উপভোগ করেন।

এ টুর্নামেন্টে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন মোট ৪টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪