| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত ও বিএনপির প্রার্থী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৩:৪৬:৩৮:অপরাহ্ন  |  ১৬০৩৪২০ বার পঠিত
চাঁদপুরে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত ও বিএনপির প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত-বিএনপির দুই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেন সিভিল জজ। তারই প্রেক্ষিতে নির্ধারিত তারিখ ও সময়ে আদালতে উপস্থিত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিভিল জজ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনি এলাকার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেনের আদালত থেকে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ আসনের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব দেন আইনজীবী কাদের খান এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদের পক্ষে জবাব দেন নাছির উদ্দিন পাটোয়ারী।

উভয় প্রার্থীর প্রতিনিধি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং একই সঙ্গে অঙ্গীকার করেন, পরবর্তীতে তারা আর আচরণবিধি লঙ্ঘন করবেন না। ফলে বিচারক তাদের অপরাধ থেকে অব্যাহতি দেন।

উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে গত ১৪ জানুয়ারি (বুধবার) উল্লেখিত বিচারকের আদালত থেকে এই দুই প্রার্থীকে শোকজ করা হয়। উভয় প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪