| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের ক্যান্ডিডেট আমরা নিজেরাই : সিরাজগঞ্জে স্বাস্থ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ২০:০৯:৩৩:অপরাহ্ন  |  ৮৯৭৯০৮ বার পঠিত
গণভোটের ক্যান্ডিডেট আমরা নিজেরাই : সিরাজগঞ্জে স্বাস্থ্য উপদেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মিজ নুরজাহান বেগম বলেছেন, গণভোটের ক্যান্ডিডেট আমরা নিজেরাই। আমরা বা আপনারা যদি অন্য কোনো ভোটের প্রার্থী হতাম, তাহলে নিজেদের ভোটার আত্মীয়-স্বজনের কাছে যেতাম। এবার যেতে হবে রাষ্ট্রের জন্য।

তিনি আরও বলেন, আমরা যদি মনে করি আমাদের সন্তানের জন্য, তাদের ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাবো, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

উপদেষ্টা বলেন, যারা জীবন দিয়েছে, হাত-চোখ হারিয়েছে, পিতা-মাতারা সন্তান হারিয়েছে—এই সব কিছুর বিনিময়ে আমরা একটি সুযোগ পেয়েছি। এই সুযোগে যদি আমরা ঠিক জায়গায় সিল দিতে না পারি, তাহলে সবকিছু আগের নিয়মে দোর্দণ্ড প্রতাপে ফিরে আসবে।

সোমবার বিকেলে কালেক্টরেট চত্বরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪