পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাটোর পৌরসভার কান্দিভিটা এলাকার বাসিন্দা জামিলুর রহমানের লালপুর উপজেলার রামানন্দপুর এলাকায় ১২ দশমিক ৫ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে অসম্পূর্ণ জমি ভোগদখল নিয়ে আশরাফুল ইসলামের সঙ্গে মামলা নাটোর এডিএম কোর্টে চলমান রয়েছে। আজ মামলার হাজিরার পর উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পর নাটোর জেলা প্রশাসক অফিসে উপস্থিত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযান চালিয়ে উভয় পক্ষের তিনজন—লিটন, জনি ও রানা—কে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
রিপোর্টার্স২৪/ এসএন