সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রজী ফেরদৌসী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ডোনার সদস্য মোঃ কামাল মোল্লা, পিটিএ (PTA) সভাপতি মোঃ সাইদুল রহমান ইকবাল এবং ছাত্র অভিভাবক ও সাংবাদিক নাজমুল হক মুন্না।
বক্তারা গণভোট-২০২৬ সম্পর্কে ছাত্র ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ এসএন