| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোয়ালন্দে নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ২১:০৪:৪৬:অপরাহ্ন  |  ৯০৫৭৫০ বার পঠিত
গোয়ালন্দে  নির্বাচন ও গণভোট বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা জোরদার করা, তথ্যভিত্তিক কার্যক্রম গ্রহণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো আলোচনা করা হয়।

আলোচনা শেষে গণভোট ও নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ফয়সাল আহমেদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪