| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভূ-রাজনৈতিক চাপ অনুভব করছি না: চীনা রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ২১:৫১:৩৫:অপরাহ্ন  |  ১৩৯৯০৯ বার পঠিত
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভূ-রাজনৈতিক চাপ অনুভব করছি না: চীনা রাষ্ট্রদূত

রংপুর প্রতিনিধি: বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো রকম ভূ-রাজনৈতিক চাপ দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়ায় তিস্তার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি । এ দিন সকালে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে তিস্তা ব্রিজ এলাকা পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় নদীভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণে চলমান ও প্রস্তাবিত কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করে পানি উন্নয়ন বোর্ড।

তিনি আরও বলেন, আমার জন্য আমি কোনো ভূ-রাজনৈতিক চাপ অনুভব করছি না। এটি একটি বাংলাদেশের প্রকল্প। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত চীনের সঙ্গে এই প্রকল্পের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবে, ততক্ষণ আমরা তা চালিয়ে যাব। কিন্তু আমার বলা উচিত, যখন আমাদের কাছে প্রজেক্টটি থাকে তখন এটি সম্পূর্ণরূপে বৈজ্ঞানিকভাবে হয়। কারণ আপনারা জানেন যে এটি অনেক বড় একটি প্রকল্প।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং এতে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশ ও চীন উভয় দেশই প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, প্রকল্পটি নিয়ে আমরা অত্যন্ত সতর্ক হয়েছি। প্রতিটি পদক্ষেপ বৈজ্ঞানিক গবেষণা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে করা হবে। তাই আমরা দেখতে চাই প্রকল্পটি যেন কালের পরীক্ষায় টিকে থাকে। আমরা নিশ্চিত যে প্রকল্পটি শুরু হলে নদীর তীরবর্তী মানুষ উপকৃত হবে।

তিনি  বলেন, প্রকল্পটির জন্য অন্তর্বর্তী সরকার সহযোগিতা করছে। আমরা আশাবাদী, সম্ভবত প্রকল্পটি শেষ করব, তারপরে আমরা এই প্রকল্পের জন্য প্রক্রিয়া চালিয়ে যাব। 

তবে মহাপরিকল্পনার কাজ কবে নাগাদ শুরু হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রকল্পটির প্রক্রিয়ায় অগ্রগতি দেখছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে।

পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমান সরকারের মেয়াদে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না। তবে প্রকল্পটি যাচাই-বাছাইয়ের জন্য চীনে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কোনো কারণ দেখছেন না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রকল্পটি একটি বড় ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হওয়ায় এর প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪