| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ৬ জন বিএনপি নেতাসহ ১৭ প্রার্থী কোটিপতি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১২:০৭:০৮:অপরাহ্ন  |  ৯২০০৮৪ বার পঠিত
নারায়ণগঞ্জে ৬ জন বিএনপি নেতাসহ ১৭ প্রার্থী কোটিপতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৫০ প্রার্থীর মধ্যে ১৭ জন কোটিপতি হিসেবে পরিচিত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন বিএনপি নেতা। ধনী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ ঘোষণা করেছেন বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. শাহ আলম, আর সর্বনিম্ন সম্পদধারী প্রার্থী হলেন গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। হফলনামা অনুযায়ী, সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে আর তুলনামূলকভাবে কম কোটিপতি প্রার্থী রয়েছে নারায়ণগঞ্জ-১ ও ৫ আসনে।

আসনভিত্তিক কোটিপতি প্রার্থীদের তালিকা বিশ্লেষণে দেখা যায়, রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে কোটিপতি প্রার্থী একজন। তিনি বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তার ঘোষিত সম্পদের পরিমাণ ১০ কোটি ৫১ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকা।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে তিনজন কোটিপতি প্রার্থী রয়েছে। তাদের মধ্যে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদের সম্পদের পরিমাণ ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা। বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙ্গুরের সম্পদের পরিমাণ ৯ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২৭৯ টাকা। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আবুল কালামের সম্পদের পরিমাণ ১ কোটি ৫৯ লাখ ৪৫ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে কোটিপতি প্রার্থীর সংখ্যায় সবচেয়ে বেশি ছয়জন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সম্পদের পরিমাণ ১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১১ টাকা। বিএনপির সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের সম্পদের পরিমাণ ১৭ কোটি ৪ লাখ ১২ হাজার ২২ টাকা। জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার সম্পদের পরিমাণ ১ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৫৩৬ টাকা। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সীর সম্পদের পরিমাণ ৮ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৬৩২ টাকা। ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম মসীহ্ ঘোষিত সম্পদ ২ কোটি ৯৬ লাখ ৪১ হাজার ৭৬০ টাকা। গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াহিদুর রহমান মিল্কীর সম্পদের পরিমাণ ৩ কোটি ১০ লাখ ১০ হাজার ৭১৫ টাকা।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে কোটিপতি প্রার্থী পাঁচজন। বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমীর সম্পদের পরিমাণ ২ কোটি ৫ লাখ ৭ হাজার ৬১৯ টাকা। রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলীর সম্পদের পরিমাণ ৫ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার ১১৭ টাকা। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের সম্পদের পরিমাণ ৬২ কোটি ৩২ লাখ ৭৯ হাজার ৭০১ টাকা। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেনের সম্পদের পরিমাণ ১ কোটি ৫১ লাখ ১০০ টাকা এবং একই দলের ইলিয়াস হোসেনের সম্পদের পরিমাণ ১ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার ১০৫ টাকা।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন দুই কোটিপতি প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী আবুল কালামের সম্পদের পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৫৩ হাজার ৮০৮ টাকা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মোজাদেদ্দীর সম্পদের পরিমাণ ৩ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৯৮০ টাকা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪