| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে ২০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৪:১০:২২:অপরাহ্ন  |  ৮৮৪৩৩৫ বার পঠিত
জয়পুরহাটে ২০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন গোপালপুর এলাকা থেকে ২০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী ফিরোজা বেগম ওরফে মুন্নি (৩৪) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩। ফিরোজা বেগম স্বামী জসিম উদ্দিন এর সঙ্গে থাকেন এবং তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন।

গ্রেপ্রতারকৃত ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারি ২০২৬-এ, যখন র‌্যাবের টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন নারী গোপালপুর এলাকায় মাদক বিক্রয় করছে। টহল টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর, নারী আসামি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

পরে মহিলা র‌্যাব সদস্যরা শালিনতা বজায় রেখে দেহ তল্লাশি করলে তাদের হাতে আসামির কাছ থেকে ২০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজা বেগমকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪