| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৫:৩৮:৪৪:অপরাহ্ন  |  ৯১৫০০০ বার পঠিত
বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত  আহবায়ক হলেন তসলিম তালুকদার

বাউফল প্রতিনিধি: বাউফল  উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়েছে তসলিম তালুকদারকে। তসলিম তালুকদার  বাউফল আসনের বিএনপি প্রার্থী  সহিদুল আলম তালুকদারের চাচাতো ভাই।

সোমবার (১৯ জানুয়ারি) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও  সাধারণ সম্পাদক এ্যাড. মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত একপত্রে  এ দায়িত্ব  দেয়া হয়।

পত্রে উল্লেখ করা হয় পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব শহীদুল আলম তালুকদারের লিখিত অনুরোধ বিবেচনায় নিয়ে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে (তসলিম তালুকদার)  বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। যা অদ্য হতে কার্যকর করা হল।

উল্লেখ্য  এর আগে দলীয় শৃঙ্খলা  ভঙ্গের অভিযোগে  গত ১৭ জানুয়ারি  বাউফল উপজেলা বিএনপির আহবায়ক  আব্দুল জব্বার মৃধাকে অব্যাহতি দেয়া হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪