| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমির হামজাকে হত্যার হুমকি: কুষ্টিয়া মডেল থানায় শ্যালকের জিডি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৫:৪৫:২১:অপরাহ্ন  |  ৮৭৯৩২১ বার পঠিত
আমির হামজাকে হত্যার হুমকি: কুষ্টিয়া মডেল থানায় শ্যালকের জিডি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)  করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আমির হামজার পক্ষে জিডিটি করেন তার শ্যালক আবু বক্কর।

এদিকে সোমবার রাতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে নিজের সব ওয়াজ মাহফিল স্থগিত করেন আমির হামজা।

জিডির বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, সামাজিক মাধ্যম ফেসবুকে আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এমন কয়েকটি লিংক সংযুক্ত করে শ্যালক আবু বক্কর একটি জিডি করেছেন। জিডিটি প্রসিকিউশন করে আদালতের অনুমতি সাপেক্ষে আমরা তদন্ত করে দেখব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪