| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ই-বেইল বন্ড সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৬:৫৬:৪৯:অপরাহ্ন  |  ৯১৬০০২ বার পঠিত
শেরপুরে ই-বেইল বন্ড সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ই-বেইল বন্ড বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি )সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবীর।

ওইসময় তিনি বলেন, বিচারাঙ্গনে ই-বেইল বন্ড সিস্টেম চালুর সিদ্ধান্ত বিচার বিভাগে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মধ্য দিয়ে কাজটিতে সময় সাশ্রয় ও স্বচ্ছতা নিশ্চিত হবে। তিনি এ সিস্টেম চালু করার বিষয়ে বিচার বিভাগ ও বারের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহা উদ্দিন, শিশু ধর্ষণ বিষয়ক ট্রাইব্যুনালের বিচারক সাবরিনা আলী, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আপীলেট জজ কেশব রায় চৌধুরী, পারিবারিক আপীল আদালতের বিচারক সুলতান মাহমুদ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। কর্মশালায় ই-বেইল বন্ড বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া।

সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারসহ বিচার বিভাগ এবং বারের অন্যান্য সদস্যগণ অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪