নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোচালকের স্কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে সোনারগাঁ মুছারচর উত্তর পাড়া এলাকায় থেকে উদ্ধার করা হয়।
নিহত সোহেল সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২টি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও নিহত সোহেলের পরিবার জানায়, সোমবার দুপুরে অটোগাড়ী নিয়ে বাড়ী থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেলাম তার মরদেহ পাওয়া গেছে মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালে। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা অটোচালক সোহেলকে হত্যা করে তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
স্ত্রী রাজিয়া আক্তার জানায়, আমি আমার স্বামী হত্যার ন্যায়বিচার চাই। আমার ২ মেয়ে লামিয়া (১৫) ও সুরাইয়া (১০) এখন তাদের কে দেখবে। তারা তো এতিম হইয়া গেলো।
সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, অটোচালকের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব