| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে জমি দখলের অপচেষ্টার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২১:৩৬:২৭:অপরাহ্ন  |  ৮৯২২৩৪ বার পঠিত
শ্যামনগরে জমি দখলের অপচেষ্টার অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া চরের বিল গ্রামে জমি দখলের অপচেষ্টার অভিযোগ তুলে জমির মালিকদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জমির মালিকরা জানান, পূর্ব বায়া মৌজার সি.এস ২৪৯ খতিয়ানের মালিক মোছা. নূরজাহান বেগম ১৯৫০ সালে (বাংলা ১৩৫৬) রিয়াজ উদ্দীন গোষ্ঠীর কাছ থেকে বন্দোবস্ত লাভ করেন। পরবর্তীতে নূরজাহানের নামে আরএস রেকর্ড না হওয়ায় খুলনা সাব-জজ আদালতে টি.এস ৩১/৫৬ নং দেওয়ানি মামলা দায়ের করা হয়। মামলায় দু’পক্ষের শুনানি শেষে নূরজাহান বেগম ডিক্রি লাভ করেন।

এরপর ইউ.এস ৫৪ মোতাবেক স্বনামে রেকর্ড করানোর জন্য মিস কেস ১৩৮৫/১৯৬০ দায়ের করা হয় এবং মামলার রায়ে এজমালিতে নূরজাহানের নামে রেকর্ড হয়। পরে রেকর্ড পৃথক করার জন্য মিস ২১/আর-১৯৬০-৬১ নং খারিজ মামলা দায়ের করে নূরজাহানের নামে ২৪ দশমিক ৬৬ একর জমির পৃথক খতিয়ান (এস.এ ৬৬৮/১) প্রস্তুত করা হয়।

পরবর্তীতে নূরজাহানের স্বামী আব্দুর রহিম খুলনা সাব-জজ আদালতে টি.এস ১০৯/৬১ নং মামলা দায়ের করে নূরজাহানকে বেনামদার ঘোষণা করে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠা করেন এবং ২২ আগস্ট ১৯৬১ তারিখে ডিক্রি লাভ করেন। আব্দুর রহিম তার দখলীয় ২৪ দশমিক ৬৬ একর জমি ২১ আগস্ট ১৯৬৩ তারিখে ৮২৫১ নং রেজিস্ট্রি কবলার মাধ্যমে ইউসুফ আলী সানার কাছে হস্তান্তর করেন।

পরবর্তীতে ইউসুফ আলী সানা ও তার ওয়ারিশগণ একাধিক দলিলের মাধ্যমে ১৯৮১ সালে বর্তমান জমির মালিক আনোয়ার হোসেন গোষ্ঠীর কাছে জমি বিক্রি করেন। মাঠ পর্যায় থেকে বর্তমান মালিকরা রেকর্ডভুক্ত হন। জমির একটি অংশ থেকে স্কুল ও কলেজের জন্য ১ দশমিক ৯৯ একর জমি দান করা হয়। অবশিষ্ট ২২ দশমিক ৬৭ একর জমি ৬২৩ ডিপিতে বহাল রয়েছে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, সাবেক আওয়ামী লীগ প্রভাবশালী নেতা হাছিম সরদারের প্রভাবে ভ্রান্ত ও বেআইনি এস.এ রেকর্ডের ভিত্তিতে ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর ৩১ ধারায় জমিটি অবৈধভাবে কর্তনের চেষ্টা করা হয়। এ বিষয়ে জমির মালিকরা ৪২ (ক) বিধিতে মামলা করে রায় ও গেজেট পর্চা লাভ করেন এবং দীর্ঘদিন ধরে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।

তবে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সন্ত্রাসী হিসেবে পরিচিত হাছিম সরদার, আমিন সানা, বরিউল সানা, বজলুর রশিদ ও আবুল হোসেন সানাসহ একটি চক্র এখনো জমি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মানববন্ধন থেকে জমির মালিকরা অবিলম্বে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪